অপরাধ
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের আয়াত হত্যা,প্রতিবেশী আবীরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

চার বছর ধরে অপেক্ষায় ছিল চট্টগ্রামের একটি পরিবার। বুধবার সকালে সেই অপেক্ষার অবসান ঘটল — পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে প্রতিবেশী আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণা করেন চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস।

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১৪ নভেম্বর। নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ির বাসিন্দা সোহেল রানার ছোট্ট মেয়ে আয়াতকে নৃশংসভাবে হত্যা করা হয়। এতেই শেষ নয় — খুনিরা শিশুটির মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দিয়েছিল, যা তখন সারা দেশে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছিল।

এত বছরের তদন্ত, বিচার প্রক্রিয়া আর প্রতীক্षার পর অবশেষে এই নৃশংস হত্যার বিচার সম্পন্ন হলো। মৃত্যুদণ্ডের এই রায়কে অনেকে দেখছেন শিশু নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে।

মতামত দিন