আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না, কড়া বার্তা ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে আলোচনায় থাকা সম্ভাব্য নতুন সমঝোতা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই চুক্তি কার্যকর হলে তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে পারবে না।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে দুটি পথের একটিই বেছে নিতে হবে—হয় পারমাণবিক অস্ত্রমুক্ত অবস্থান মেনে নেওয়া, নয়তো কঠোর পরিণতির মুখোমুখি হওয়া। তার ভাষায়, নতুন সমঝোতা ইরানের পারমাণবিক কর্মসূচির সামনে শক্ত বাধা হিসেবে কাজ করবে।

একই সঙ্গে তিনি ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ, সেই সমঝোতা ইরানের পরমাণু সক্ষমতা নিয়ন্ত্রণের বদলে ভবিষ্যতে অস্ত্র তৈরির সুযোগ তৈরি করে দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, বর্তমান আলোচনায় এমন শর্ত রাখা হচ্ছে যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না পায় এবং আন্তর্জাতিক নিরাপত্তা আরও জোরদার হয়।

সূত্র: আল জাজিরা

মতামত দিন