রাজধানীতে ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত ওসি ও এসআই।
নিজেস্ব প্রতিবেদক:
সকালে দোকানে ছিনতাই, দুপুরে পুলিশের অভিযান — আর সেই অভিযানেই রক্তাক্ত হলেন থানার ওসি নিজে।
মঙ্গলবার সকালে আদাবরের একটি দোকানে চাপাতির মুখে ছিনতাই হয়।
পুলিশ দ্রুত অভিযুক্তদের খোঁজ পেয়ে দুপুরেই ডেল্টা গার্মেন্টসের পেছনে তাদের আস্তানায় ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশ দেখতে পাওয়া মাত্রই দুর্বৃত্তরা চাপাতি হাতে ঝাঁপিয়ে পড়ে।
কোপের শিকার হন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ। পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি চালালে একজন ছিনতাইকারী আহত হয়। বাকি চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আহত দুই পুলিশ কর্মকর্তা এবং গুলিবিদ্ধ দুর্বৃত্ত — সবাই এখন হাসপাতালে।

মতামত দিন