আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউরোসাটোরিতে ইসরায়েলের বুথ বন্ধ, সমরাস্ত্র প্রদর্শনীতে বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

ফ্রান্সে ইউরোপের সর্ববৃহৎ সমরাস্ত্র প্রদর্শনী ইউরোসাটোরিতে ইসরায়েলের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার পরপরই আয়োজকরা ইসরায়েলের বুথগুলো ঢেকে দেন এবং আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেন।

গাজা ও লেবাননে সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে তদন্ত চলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একই সময়ে প্রদর্শনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেন। তারা ইসরায়েলের সামরিক কার্যক্রমের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রদর্শনীতে ইসরায়েলের উপস্থিতির প্রতিবাদ জানান।

সূত্র: জেরুজালেম পোস্ট

মতামত দিন