আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো ইরান।
নিজেস্ব প্রতিবেদক:
বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা এক টানটান উত্তেজনার পর্দা নামতে চলেছে। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে — যুদ্ধ শেষ।
তেহরানের স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পরই এই ঘোষণা আসে।
তেহরানে কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার থেকে পুরোপুরি কার্যকর হবে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দশকের পর দশক ধরে জমে থাকা বৈরিতার কথা মাথায় রাখলে এই চুক্তিকে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় বলা যায়। বিশ্লেষকরা একে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
সূত্র: আল জাজিরা

মতামত দিন