আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশ কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে। স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্ব অংশে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও বড় বিপর্যয়ের আশঙ্কা আপাতত নেই। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা চালু আছে বলে জানানো হয়েছে।

মতামত দিন