আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঝড়-বৃষ্টির শঙ্কায় ৯ জেলায় সতর্কতা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার (১৬ জুন) আকাশ যেন বিশ্রাম নিতে রাজি নয়। রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় একথা জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ এই ৯টি জেলা হলো — ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ধেয়ে আসা এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে তীব্র বজ্রসহ বৃষ্টি বা বজ্রঝড়েরও প্রবল আশঙ্কা রয়েছে।

তবে পরিস্থিতি শুধু এই ৯ জেলায় সীমাবদ্ধ নয়। আবহাওয়া অফিসের আলাদা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তাই ঘর থেকে বের হওয়ার আগে ছাতা সঙ্গে রাখুন এবং সতর্ক থাকুন।

মতামত দিন