অপরাধ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার, পরিত্যক্ত অবস্থায় মিলল বিদেশি পিস্তল।

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ৬ ব্যাটালিয়নের একটি দল বারাদী সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছাকাছি কামারপাড়া গ্রামের একটি বাগানে অভিযান চালায়। ভোর ৫টার দিকে শুরু হওয়া তল্লাশিতে মাটির নিচে লুকানো অবস্থায় সন্দেহজনক একটি স্থানে খোঁজ চালানো হয়।

সেখান থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং প্রায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুন। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পিস্তলটির মূল্যই প্রায় এক লাখ টাকা এবং মোট আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৭ হাজার টাকার বেশি।

৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

মতামত দিন