১ আগস্ট থেকে গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস।
দেশের সড়ক পরিবহন খাতে নতুন নিয়ম আসছে। আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, যানবাহনে জিপিএস ডিভাইস শুধু লাগালেই হবে না, সেটি সর্বক্ষণ চালু রাখাও বাধ্যতামূলক থাকবে।
নতুন এই নিয়মের আওতায় জিপিএস সংযুক্তি না করলে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা যাবে না। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জিপিএস সংযুক্তির কারিগরি তথ্য ও নির্দেশনা বিআরটিএর যেকোনো স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে পাওয়া যাবে।
মতামত দিন