দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম।
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়। একইসঙ্গে ২১ ক্যারেটের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর মাত্র দুদিন আগে, গত ১৩ জুন ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। গত ২০২৫ সালে সমন্বয় হয়েছিল ৯৩ বার, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
মতামত দিন