আবহাওয়া
ছবি: সংগৃহীত

১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে সতর্কসংকেত জারি।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার সন্ধ্যার মধ্যে দেশের ১০টি জেলায় ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা হাওয়া ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত বজায় রাখতে বলা হয়েছে।

মতামত দিন