যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত।
নিজেস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টিতে একটি সামরিক বিমান ভূপাতিত হয়েছে। স্থানীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার আগেই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর কাছের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে উদ্ধারকর্মীরা রিমরক লেক এলাকায় অবস্থানরত ক্যাম্পারদের দ্রুত সরিয়ে নেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
মতামত দিন