অর্থনীতি
ছবি: সংগৃহীত

তারল্য সংকটে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতার জেরে তীব্র তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার জরুরি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার এই অর্থ ছাড় করা হয়।

গত সপ্তাহে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় আড়াই হাজার কোটি টাকা দেওয়া হলো।

সম্প্রতি নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধিতায় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হলে ব্যাংকটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিপুলসংখ্যক আমানতকারী একসঙ্গে অর্থ তুলে নেওয়ায় তারল্য সংকট প্রকট হয়ে ওঠে। চাহিদা অনুযায়ী গ্রাহকদের অর্থ দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার অনুপাতও বজায় রাখতে পারেনি ব্যাংকটি।

গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে সহায়তার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আশ্বস্ত করেন, সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীরা তাদের অর্থ তুলতে কোনো বাধার মুখে পড়বেন না।

মতামত দিন