জাতীয়
ছবি: সংগৃহীত

লাইসেন্স বাতিলের পরও আদ-দ্বীনে শতাধিক রোগী সরিয়ে না নেওয়ার অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

শিশু মৃত্যুর ঘটনায় সরকার লাইসেন্স বাতিল করলেও মগবাজারের আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি। নোটিশ দেওয়ার দুদিন পরও সেখানে রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, নতুন রোগী গ্রহণ বন্ধ রাখা হয়েছে। ভেতরে থাকা প্রায় সাতশ রোগীর বেশিরভাগ একে একে বিদায় নিচ্ছেন, তবে জরুরি ও অন্যান্য বিভাগে এখনো অনেকে রয়ে গেছেন। নতুন করে চিকিৎসা নিতে আসা মানুষজন পড়েছেন মুশকিলে। তাদের অভিযোগ, এত সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পাওয়ার জায়গা এই শহরে খুব কম। তাই সরকার যেন আরেকবার ভেবে দেখে, সেই আহ্বান রোগী ও স্বজনদের।

হাসপাতাল কর্তৃপক্ষ এই বন্ধের সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করছে। তাদের বক্তব্য, শুধু প্যাথলজির লাইসেন্স বাতিল করে গোটা হাসপাতাল বন্ধ রাখা আইনসম্মত নয়। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আজকের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল দাখিল করা হবে।

মতামত দিন