জাতীয়
ছবি: সংগৃহীত

আজ থেকে চালু হচ্ছে ১০ জেলা হাসপাতালে আইসিইউ সেবা।

নিজেস্ব প্রতিবেদক:

জেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি প্রকল্পের অর্থায়নে এসব আইসিইউ স্থাপিত হচ্ছে।

নতুন এই সুবিধা পাচ্ছে মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতাল। প্রতিটি কেন্দ্রে শিশু রোগীদের জন্য পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর রাজধানী বা বড় শহরে ছুটতে হবে না। জেলা পর্যায়েই এখন থেকে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয় শ্রেণির রোগীরা মানসম্পন্ন নিবিড় পরিচর্যার সুযোগ পাবেন।

মতামত দিন