রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপির নওগাঁ জেলা শাখার দুই নেতাকে শোকজ।

নিজেস্ব প্রতিবেদক:

রাতের আঁধারে দলীয় প্যাডে নোটিশ — সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলার দুই নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে দলের ফেসবুক পেজে এই নোটিশ প্রকাশ পায়।

শোকজ পাওয়া দুজন হলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ। তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।

কিন্তু ঠিক কী কারণে এই নোটিশ, সেটা নোটিশেই স্পষ্ট নয়। শুক্রবার (৫ জুন) সকালে সোহাগ বলেন, কারণটা তিনি নিজেও জানেন না। তার সন্দেহ, জেলার এক কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই পদক্ষেপ। আসন্ন স্থানীয় নির্বাচনে তাকে মাঠছাড়া করে নিজের পছন্দের মুখকে মনোনয়ন দেওয়ার ছক হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

সোহাগ বলেন, নাগরিক কমিটির আমল থেকেই তারা দুজন নওগাঁয় দলটি দাঁড় করিয়েছেন। অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানোর বিরুদ্ধে সোচ্চার থাকাটাই কাল হয়েছে বলে মনে করেন তিনি। তবে নাম নিলেন না সেই নেতার।

মতামত দিন