রাজনীতি
ছবি: সংগৃহীত

পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের টাকা ভাগাভাগির অভিযোগ তুললেন রুমিন ফারহানা।

নিজেস্ব প্রতিবেদক:

স্থানীয় বিএনপি নেতারা পুলিশের সঙ্গে যোগসাজশে মামলা বাণিজ্য করছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, স্থানীয় নেতারা ফোন করে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন — 'টাকা না দিলে মামলায় নাম দিয়ে দেব' বলে হুমকি দেওয়া হচ্ছে।

হামের প্রসঙ্গ টেনে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন। রুমিন বলেন, হাম নিয়ে প্রশ্ন তুলতেই মন্ত্রী বললেন 'এত কথা বলা যাবে না, মানুষ ভয় পাবে, ইমিউনিটি নষ্ট হবে।' এই মনোভাবকে তিনি 'বালুতে মুখ গুঁজে থাকা'র সঙ্গে তুলনা করেন।

রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনামুখর ছিলেন তিনি। বললেন, আগে বিএনপি-জামায়াতকে মাঠের বাইরে রেখে সংসদ সাজানো হতো, এখন আওয়ামী লীগ ও বামদলগুলোকে বাদ দিয়ে একই কায়দায় সংসদ চলছে। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে তিনি বলেন,নির্বাহী ও আইন বিভাগ কার্যত একই হাতে থাকায় বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সব সরকারের আমলেই দেখা গেছে।

মতামত দিন