জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের? -অভিযোগ হাসনাত আবদুল্লাহর।
জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, পুলিশ ব্যবহার করে ছাত্রদের দমন করার চেষ্টা চলছে।
তিনি প্রশ্ন তোলেন, জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের? একই সঙ্গে যাকে তিনি 'অবৈধ মেয়র' বলে মনে করছেন, তার বিরুদ্ধেও এই দমনপীড়নে ইন্ধন দেওয়ার অভিযোগ আনেন তিনি।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় দেয়ালে আঁকা স্লোগান, প্রতিবাদী চিত্র ও রাজনৈতিক বার্তাসমৃদ্ধ এই গ্রাফিতিগুলো ওই আন্দোলনের স্মৃতি ও দাবির প্রতীক হিসেবে বিবেচিত।
মতামত দিন