জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস।
নিজেস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়া বিএনপি নেতা মির্জা আব্বাসের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, জুনের প্রথম দিকেই স্বামীকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা আছে।
শনিবার কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা। তিনি জানান, চিকিৎসকরা এখনো তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, তবে আগের তুলনায় অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। পাশাপাশি ফিজিওথেরাপিও চলছে। দলের নেতাকর্মী ও পরিচিতরা দেখতে এলে তাদের সঙ্গে কথাবার্তাও বলছেন এই বিএনপি নেতা।
মতামত দিন