মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন। “World Human Rights Cities Forum 2026”-এ অংশ নিতে তিনি রোববার (১০ মে) রাতে দেশ ছাড়বেন।
গুয়াংজু শহরে Gwangju International Center-এর আমন্ত্রণে আয়োজিত এই ফোরামে বিভিন্ন দেশের প্রতিনিধি মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে আলোচনা করবেন। একাধিক সেশনে বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।
সফর সম্পর্কে আসিফ মাহমুদ নিজেই দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য জানান। সেখানে তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ের এই আয়োজন থেকে নীতি ও অভিজ্ঞতা সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে।
সফরসূচির অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও দেখা করবেন। প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং তাদের ভূমিকা নিয়ে সেখানে মতবিনিময় হবে।
এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।


মতামত দিন