মূত্রনালীতে পাথর, সার্জারির সিদ্ধান্ত সারজিস আলমের।
হঠাৎ তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের মূত্রনালীতে পাথর ধরা পড়েছে। চিকিৎসকরা তার জন্য সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার ভিত্তিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তিনি সবার কাছে প্রার্থনা কামনা করছেন।

মতামত দিন