রাজনীতি
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নে সারাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের।

নিজেস্ব প্রতিবেদক:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীসহ সারাদেশে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল করবে জোটটি। এরপর ২৫ এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ধাপে ২ মে প্রতিটি জেলায় গণমিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

জোটের পক্ষ থেকে বলা হয়, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো হয়নি। তার মতে, “জুলাই সনদ” বাস্তবায়ন করে সেটিকে আইনে রূপান্তর এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি।

আন্দোলন কর্মসূচিতে বাধা দিলে সরকারকে রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মতামত দিন