রাজনীতি
ছবি: সংগৃহীত

সংসদে মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চাইলেন হানজালা।

নিজেস্ব প্রতিবেদক:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার অভিযোগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে আইন প্রণয়নের দাবি উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এই দাবি জানান।

তিনি বলেন, বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করে থাকে, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অতীতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তার বক্তব্যে তিনি বলেন, যারা নবী (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করা প্রয়োজন।

এ সময় তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের দীর্ঘদিনের একটি দাবি হচ্ছে— হজরত মুহাম্মদ (সা.)-ই শেষ নবী এবং তার পর আর কোনো নবী নেই। তবে দেশের একটি অংশ এই বিশ্বাস অস্বীকার করেও নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেয় বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আহ্বান জানান, এই বিষয়ে সংসদের মাধ্যমে স্পষ্ট আইনগত অবস্থান নেওয়া হলে তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

মতামত দিন