রাজনীতি
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন না হওয়ার প্রধান দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন না হওয়ার প্রধান দায় বর্তায় প্রধানমন্ত্রী।

রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীতে এনসিপির পেশাজীবী অঙ্গ সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আয়োজন করা ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের প্রস্তাব প্রধানমন্ত্রীকেই জাতীয় সংসদে উত্থাপন করা উচিত ছিল। এছাড়া, সংস্কার পরিষদের অধিবেশন ডাকার একমাত্র দায়িত্বশীল ব্যক্তি প্রধানমন্ত্রীরাই। তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে পরিষদ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

তবে আখতার হোসেন উল্লেখ করেন, ৩০ দিন পার হয়ে গেলেও সংবিধান সংস্কার পরিষদ বিলুপ্ত হবে না। সংবিধান অনুযায়ী এই সংসদ ৫ বছরের জন্য গঠিত।

তিনি শেষ পর্যন্ত বিএনপি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করতে হবে।

মতামত দিন