প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ধামরাইয়ে ঈদ উপহার বিতরণ।
ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজনের উদ্যোগে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে কুল্লা ইউনিয়ন এলাকায় আয়োজিত এ কার্যক্রমে প্রায় এক হাজার পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজন।
স্বেচ্ছাসেবক দল এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার মাধ্যমে ক্ষুদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে।

মতামত দিন