রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে আজ রাতে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল হবে। এই আয়োজন করছে ইনকিলাব মঞ্চ

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে আটটায় সংগঠনের ফেসবুক পেজ এবং অন্যান্য মাধ্যমে মিছিলের তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, রাত ১০টায় শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হবে, যেখানে মোড়টিকে আন্দোলনকারীরা ‘হাদি চত্বর’ নামে পরিচিত করেছেন। মিছিলে নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিতে পারবেন। সামাজিক মাধ্যমে #JusticeForHadi হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনকারীরা দাবি করেছেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তবে এখনও হত্যাকারীরা আইনের আওতায় আনা হয়নি। তাই দীর্ঘদিন ধরে জনমনে ক্ষোভ জমে আছে এবং তারা নিয়মিত বিচার দাবি করে রাজপথে সচেষ্ট রয়েছেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আজকের মিছিলের মাধ্যমে তারা প্রশাসনকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়, যাতে দ্রুত চার্জশিট দাখিল ও বিচার কার্যক্রম শেষ করা হয়।

মতামত দিন