উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছেন মির্জা আব্বাস।
ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছেন। তার সঙ্গে থাকা এয়ার অ্যাম্বুলেন্স আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য সম্প্রতি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিক্যাল বোর্ডের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং শনিবার সকালে পুনরায় সিটি স্ক্যানের মাধ্যমে তার অবস্থা মূল্যায়ন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফলাফল সন্তোষজনক।
উল্লেখ্য, তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েই রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিঙ্গাপুরে পৌঁছালে আরও উন্নত চিকিৎসা দেওয়া হবে।

মতামত দিন