রাজনীতি
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় আলোচনায় আসতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের আসন্ন অধিবেশন চলাকালীন সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী অধিবেশনে কত দিন সংসদ চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলাপ হবে—এসবই বৈঠকে বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ১৫ মার্চের অধিবেশন শেষ হওয়ার পর সংসদ মুলতবি থাকবে এবং ঈদের পর ২৯ মার্চ আবার অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই সম্পন্ন হলে তা প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।

মতামত দিন