রাজনীতি
ছবি: সংগৃহীত

এভারকেয়ারে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

এ সময় পরিবারের সদস্যদের সঙ্গেও আলাপ করেন প্রধানমন্ত্রী।

হাসপাতালে অবস্থানকালে মির্জা আব্বাসকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও নির্দেশনা দেন তারেক রহমান। সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।

বিএনপির মিডিয়া সেল সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানিয়েছে, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরোসায়েন্স বিভাগের অধীনে মির্জা আব্বাসের চিকিৎসা করা হবে।

মতামত দিন