রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে বিক্ষোভ, ওয়াকআউটের পর হাসনাতের পোস্ট ভাইরাল।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য শুরু করতেই সংসদ কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে একপর্যায়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে। অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে সংক্ষিপ্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি মাত্র তিনটি শব্দ লিখেছেন— “Get out Chuppu।”
সংসদ সূত্রে জানা গেছে, এদিন স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের এমপিরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে ‘জুলাইয়ে গাদ্দার’ লেখা লিফলেটও দেখা যায়।
এ সময় স্পিকার সদস্যদের শান্ত থাকার অনুরোধ করলেও পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন। অনেককে ‘গেট আউট চুপ্পু’ বলে স্লোগান তুলতে দেখা যায়।
পরে রাষ্ট্রপতি বক্তব্য চালিয়ে যেতে থাকলে বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন