রাজনীতি
ছবি: সংগৃহীত

জনগণ আর নীরব দর্শক নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশীয় সংস্কার সভা এবং জুলাই সনদের কার্যকর বাস্তবায়নের জন্য বিরোধীদলীয় নেতৃত্বকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।

পাটওয়ারী লিখেছেন, “আজ যদি বিরোধীদলীয় এমপিরা সংসদে বসে চুপচাপ ভাষণ শুনে থাকেন, তাহলে জনগণকে উচিত তাদের নিজ নিজ এলাকায় নিয়ে গিয়ে খুনির হাসিনার ভাষণ শুনিয়ে দেওয়া, যাতে তারা বুঝতে পারে—জনগণ আর নীরব দর্শক নয়।”

তিনি আরও বলেছেন, “যদি সত্যিই জনগণের পাশে দাঁড়াতে চান, তাহলে ঢাকায় থেকেই সংস্কার সভা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।”

পরিশেষে পাটওয়ারী বলেন, “জনগণ বলবে, সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এলাকায় ফেরার কোনো প্রয়োজন নেই; আগে দেশকে ঠিক করুন, তারপর মানুষের কাছে আসুন।”

মতামত দিন