রাজনীতি
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের আস্থায় স্বতন্ত্র নির্বাচনে রুমিন ফারহানা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, জনগণের সমর্থনই তার নির্বাচনে অংশ নেওয়ার প্রধান প্রেরণা।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজের বাসের সামনে স্থাপিত নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, তার লক্ষ্য সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করা।

ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণআন্দোলনগুলো সাধারণ মানুষ ও ছাত্রসমাজের প্রচেষ্টায় সফল হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, তার বাবা এই সংগ্রামের অংশ ছিলেন।

রুমিন ফারহানা বলেন, “গণঅভ্যুত্থান ও সংগ্রামের ইতিহাস আমাদের শেখায়, মানুষজনের আত্মত্যাগ ছাড়া কোনো সংগ্রাম পূর্ণতা পায় না। তাই আমি সাধারণ জনগণের পাশে থাকেই রাজনীতিতে অবদান রাখতে চাই।” তিনি আরও বলেন, তার উদ্দেশ্য কোনো দল বা স্বার্থকেন্দ্রিক গোষ্ঠীর নয়, বরং মাটির মানুষের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমেই তিনি পথচলা চালাচ্ছেন।

নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি দোয়া ও আলোচনা করেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব মনোনীত হয়েছেন, এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন