১২ ফেব্রুয়ারির গণভোটে দল-মত নির্বিশেষে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে জামায়াতের আমিরের আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে দল-মত নির্বিশেষে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি নিজের মতামত প্রকাশ করতে পারবে এবং দেশের শাসনব্যবস্থাকে আরও ন্যায়ভিত্তিক ও নিয়ন্ত্রিত করার সুযোগ পাবে।
পোস্টে তিনি আরও বলেন, “‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান, ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া। এটি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তি ও ন্যায়ের বিজয়কে এগিয়ে নিয়ে যেতে পারে।”
তিনি দেশবাসীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলেন, দল-মত নির্বিশেষে সকলকে বৃহত্তর জাতীয় স্বার্থে অংশ নিতে হবে। তিনি বলেন, “আপনার একটি ভোটও দেশের ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
মতামত দিন