রাজনীতি
ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগে আমরা ফিরে যেতে চাই না: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বনানীর হোটেল শেরাটনের একটি অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, দলের সমস্যা এখনও রয়েছে, তবে ৫ আগস্টের ঘটনার আগে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিহিংসা বা প্রতিশোধ কখনো সমস্যার সমাধান হয় না। দেশের মানুষ ইতিমধ্যেই ৫ আগস্টের পরিণতি দেখেছে। মতপার্থক্য থাকলে সেটিকে সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতিবিদদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, দেশে এসে তিনি লক্ষ্য করেছেন যে নতুন প্রজন্মের মানুষ একটি দিকনির্দেশনা খুঁজছে। শুধু তরুণরা নয়, বিভিন্ন বয়সী মানুষও রাজনৈতিক স্থিতিশীলতা ও আশার প্রত্যাশা রাখে। রাজনীতিবিদরা যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

নারীর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরাপত্তা সবার জন্য জরুরি। শুধু নারীর নয়, পুরুষকেও সুরক্ষিত থাকতে হবে। তিনি উল্লেখ করেন, গত বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন, যা গভীর উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং আরও অনেকে। সাংবাদিকদের মধ্যে ছিলেন শফিক রেহমান, নুরুল কবির, আবদুল হাই সিকদারসহ অন্যান্য প্রতিনিধি।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটার ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

মতামত দিন