রাজনীতি
ছবি: সংগৃহীত

পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে। রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হয়, যেখানে তারেক রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দলের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদক্ষেপে দলের নেতৃত্ব আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

মতামত দিন