আপিলে স্বস্তি পেলেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সুযোগ ফিরে পেয়েছেন তাসনিম জারা। নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে। শুনানি শেষে কমিশন মনে করে, মনোনয়ন বাতিলের যথেষ্ট আইনগত ভিত্তি নেই। ফলে আগের সিদ্ধান্ত বাতিল করে তাসনিম জারার প্রার্থিতা বহাল রাখা হয়।
এই রায়ের মধ্য দিয়ে ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় আবারও যুক্ত হলেন তিনি।
মতামত দিন