ঋণ খেলাপিদের রাজনীতিতে জায়গা দেওয়া হবে না: হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু ন্যায়ের পক্ষে সবাইকে এক হতে হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে সমাজে দুটি পক্ষ স্পষ্টভাবে দৃশ্যমান—একটি ক্ষমতার প্রতি আনুগত্য দেখায়, অন্যটি স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়াই তাদের লক্ষ্য।
তিনি আরও জানান, শহীদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ভারতের সঙ্গে সংশ্লিষ্টতার দৃষ্টিকোণ থেকে এ ঘটনায় অন্যদেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেপ্তার না হওয়ার বিষয়টি তিনি সরকারের দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি জীবনের শেষ মুহূর্তে বিচার চেয়েছিলেন। তার এই দাবি শুধু শহরে সীমাবদ্ধ নেই, সারাদেশে মানুষের কাছে পৌঁছেছে। তিনি আরও বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য হওয়া উচিত। হাদির বার্তাই তাদের আন্দোলনের পথপ্রদর্শক।
এনসিপি নেতা বলেন, জনগণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচনী কর্মকাণ্ড, ইনসাফবোধ এবং গণমুখী নীতিমালা বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য।
দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত দিন