কোনো বাপের বেটা নাই যে, আমারে থামাইতে পারে: ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি বুড্ডা গ্রামে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
তিনি নিজের সম্ভাব্য জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পাঁচ বছর যদি চোখ রাঙাইয়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে, আমারে থামাইতে পারে।
রুমিন ফারহানা নির্বাচনী সময়ে এলাকায় প্রার্থীর ভাড়া এবং ক্ষমতায় থাকা কিছু কর্মকাণ্ডকে সমালোচনা করে বলেন, “ধান, খেজুর বা জমি দখল, মাঠি ভরাটের মতো অবৈধ কার্যক্রম মানুষকে দুরে ঠেলে দেয়। এমন চান্দাবাজি বা ২ মাসে ২০০ কোটি টাকা আয়ের চেষ্টা সমাজের জন্য গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে আছি, অন্যায়ের বিরুদ্ধে সরাসরি কথা বলব। যারা অন্যায় করবেন, তাদের বিষয়ে মন্তব্য করা আমার দায়িত্ব।”
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
মতামত দিন