রাজনীতি
ছবি: সংগৃহীত

সারজিস আলমের আয়ের তথ্য নিয়ে গরমিল, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের আয় ও সম্পদের তথ্য নিয়ে গরমিল ধরা পড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সতর্ক। সুনির্দিষ্ট তথ্য মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

নিবন্ধনকালে সারজিসের হলফনামায় বার্ষিক আয় ৯ লাখ টাকা দেখানো হলেও তার ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তা ২৮ লাখ ৫ হাজার টাকা। সম্পদের হিসাবেও অসংগতি রয়েছে। আয়কর রিটার্ন অনুযায়ী তার সম্পদ ৩৩ লাখ ৭৩ হাজার টাকা, কিন্তু হলফনামায় মাত্র ৫ লাখ ৬১ হাজার টাকা দেখানো হয়েছে।

প্রার্থী জানিয়েছে, কয়েকজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে উপহার হিসেবে ১১ লাখ টাকা আশা করছেন এবং শ্যালকসহ আত্মীয়দের কাছ থেকে ঋণও নেবেন। যদিও নথিপত্রে কিছু অঙ্ক অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ জানা যায়নি।

দুদক জানিয়েছে, লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন