রাজনীতি
ছবি: সংগৃহীত

সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের,নিতে পারছেন না চিকিৎসা।

নিজেস্ব প্রতিবেদক:

কলকাতার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তাকে হাসপাতাল থেকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমান শারীরিক অবস্থায় নতুন কোনো চিকিৎসা পদ্ধতি কার্যকর করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার নিজ বাসভবনে স্থানান্তর করা হবে, যেখানে চিকিৎসক দল ও প্রয়োজনীয় মেডিকেল সাপোর্টের ব্যবস্থা থাকবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া ওবায়দুল কাদের গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাস এলাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে নেন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে নিউ টাউনের বাসভবনেও তিনি নিয়মিত অক্সিজেন সাপোর্টে ছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় কিছুটা সাড়া মিললেও অবস্থার উন্নতি হয়নি, বরং তা সংকটজনকই রয়ে গেছে।

এর আগে গত জুনে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি তখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কলকাতায় অবস্থান করছেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রায় তিন মাস আত্মগোপনে থেকে একাধিকবার বাসা পরিবর্তন করেন এবং পরে ২০২৪ সালের নভেম্বরে দেশ ছাড়েন।

আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি সে সময় মন্তব্য করেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ তৈরি হলে তখন ভুল স্বীকার বা অনুশোচনার বিষয় সামনে আসতে পারে।

ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মতামত দিন