রাজনীতি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে নওশাদ-সারজিসের কোলাকুলি একসাথে দেশের উন্নয়নে কাজের অঙ্গীকার।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়-১ আসনের জন্য মনোনয়নপত্র বাছাই পর্বের পরে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও এনসিপি প্রার্থী সারজিস আলম এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমি একসাথে দেশ ও পঞ্চগড়ের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে তারা পারস্পরিক সৌহার্দ্য প্রকাশ করে এই প্রতিশ্রুতি দেন।

সারজিস আলম বলেন, “নওশাদ জমি ও তার পরিবারের সঙ্গে আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনের পরও আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। আদর্শিক ভিন্নতা থাকলেও পঞ্চগড়ের স্বার্থে আমরা একসাথে কাজ করে যাব।”

এছাড়া তিনি উল্লেখ করেন, “সম্ভবত এটি প্রথমবার, যখন বিএনপির একজন প্রার্থী এবং ১১ দলের একজন সমমনা প্রার্থী একসাথে সাংবাদিকদের সামনে প্রকাশ্য ব্রিফিং করছেন। আমি বিশ্বাস করি, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”

এদিকে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের দল শোকাহত। তবু সাংবিধানিক নিয়ম মেনে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সারজিস আলমের সঙ্গে আমি একমত; দল ও আদর্শ ভিন্ন হলেও বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সমানভাবে কাজ করব।”

বাছাই পর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান এই সিদ্ধান্ত জানান।

মতামত দিন