রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না হলে জাপার অংশগ্রহণের সিদ্ধান্ত স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি চট্টগ্রাম জেলা শাখার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গুলশানে নিজের বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “দেশে বর্তমানে ভোটপরবর্তী পরিবেশে মব কালচার বৃদ্ধি পেয়েছে। আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিলের চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত ছিল। কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না। হুমকি দিয়ে আমাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বাধা দেওয়া যাবে না।”

মতামত দিন