রাজনীতি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার পরিবারকে সমবেদনা জানাতে গুলশানে যাবেন জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে তারেক রহমান ও শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি সমবেদনা জানাবেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরদিন বুধবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

মতামত দিন