রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপিতে ভাঙনের ধারা অব্যাহত, মিডিয়া সেল সম্পাদকের পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নেতৃত্ব পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা সরে দাঁড়ালেন। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠান।

মুশফিক উস সালেহীন এতদিন দলটির মিডিয়া সেল পরিচালনার দায়িত্বে ছিলেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিকেল পাঁচটার দিকে অনলাইনের মাধ্যমে আহ্বায়কের কাছে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে এনসিপি থেকে একাধিক নেতা সরে দাঁড়ানোর ঘটনায় সংগঠনটির ভেতরে অস্থিরতার আলোচনা চলছিল। মুশফিকের বিদায়ে সেই ধারা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

মতামত দিন