রাজনীতি
ছবি: সংগৃহীত

স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপসহীন ছিলেন খালেদা জিয়া: লুৎফুজ্জামান বাবর।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তার দেশপ্রেম ও নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে খালেদা জিয়া কখনও কোনো আপস করেননি।

বাবর আরও জানান, নেত্রীর নির্দেশনায় গঠিত র‌্যাবকে কখনও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়নি। কোনো অন্যায় কর্মকাণ্ডের ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। তিনি মন্তব্য করেন, খালেদা জিয়ার মধ্যে যে সাহস ও নীতিমত্তা ছিল, তা আজও খুব কম নেতা-নেত্রীর মধ্যে দেখা যায়।

তিনি বলেন, দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও সেই একই গুণাবলী লক্ষ্য করা যায়। বাবর যোগ করেন, তার জিয়ারত ব্যক্তিগত শ্রদ্ধা ও আবেগের অংশ, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।

বাবর সংবাদিকদের জানান, তিনি নেত্রীর সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন এবং তার দেশপ্রেম ও নেতৃত্বের মান দেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়ার অবদান তিনি অনন্য বলে উল্লেখ করেন।

মতামত দিন