রাজনীতি
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইতে স্বাক্ষর করতে বিএনপি কার্যালয়ে কূটনীতিকরা।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানাতে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।

বুধবার বিকেলে তারা বিএনপির কার্যালয়ে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।

এ সময় প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনার কথা জানান কূটনীতিকরা।

দলীয় সূত্র জানায়, এদিন জাপান, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও মালয়েশিয়াসহ একাধিক দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কর্মকর্তাদের বিএনপি কার্যালয়ে আসতে দেখা যায়। তারা পৃথকভাবে শোকবার্তা লিপিবদ্ধ করেন এবং মরহুমার রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার কথা স্মরণ করেন।

মতামত দিন