রাজনীতি
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনের হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে।

মনোনয়নপত্রের তথ্য অনুযায়ী, হাসনাত আবদুল্লাহর স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা।

এছাড়া তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার স্বর্ণ আছে। ২০২৫-২৬ অর্থবছরে তিনি বার্ষিক আয়ের হিসাব দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। কৃষি জমি তার নামে নেই।

হলফনামায় উল্লেখ আছে, তার কাছে ১ লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। কোনো মামলা বা অভিযোগ তার নামে নেই।

ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। পিতা-মাতা, স্ত্রী বা সন্তানের নামে কোনো ব্যাংক ঋণ নেই। তার পেশা হিসেবে ব্যবসা পরিচালনা করা দেখানো হয়েছে, আর স্ত্রী গৃহিণী হিসেবে উল্লেখিত।

মতামত দিন