মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। দুপুর ৩টা ৪ মিনিটে শুরু হওয়া জানাজায় দেশব্যাপী লাখো মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ বিভিন্ন প্রতিবেশী দেশের মন্ত্রীরা। এছাড়া জানাজায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলিসহ ৩২টি দেশের কূটনৈতিক প্রতিনিধি।
বেলা সাড়ে তিনটায় শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় সাবেক নেত্রীকে। এর আগে সকালে গুলশান থেকে মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায় এবং জানাজার জন্য মঞ্চের সামনে রাখা হয়।
এর আগেই পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠজনরা গুলশানে তারেক রহমানের বাসভবনে এসে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মতামত দিন