মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে কানায় কানায় পূর্ণ জানাজাস্থল।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ আজ সকাল থেকেই মানুষের ঢলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়ার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করছেন। বিশেষভাবে জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় উপস্থিতি লক্ষ্যণীয়।
বেগম খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

মতামত দিন