রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার।

নিজেস্ব প্রতিবেদক:

দলীয় নীতিমালা লঙ্ঘন করে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে বিএনপির অনুমোদন ছাড়াই বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

জাতীয় নির্বাহী কমিটি এই আচরণকে দলের নীতির বিরুদ্ধে হিসেবে বিবেচনা করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, রুমিন ফারহানার পদত্যাগ বা বহিষ্কার বিষয়ে আরও আনুষ্ঠানিক বিবৃতি প্রয়োজন হলে পরবর্তীতে দেওয়া হবে।

মতামত দিন